
শরীয়তপুরের ডামুড্যায় চাঁদা না দেওয়ায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর দুটি ব্যবসাপ্রতিষ্ঠান দেড় বছর ধরে তালা মেরে রাখার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রাব্বি আমিনের বিরুদ্ধে। আজ রোববার সকালে উপজেলার সিড্যা আমিন বাজারে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফারুক হোসেন বাবুল ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করেছেন।
আজ রোববার সকাল সাড়ে ৯টায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ফারুক হোসেন বাবুল বলেন, ‘আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। অবসর গ্রহণের টাকা দিয়ে সিড্যা আমিন বাজারে দুটি দোকান কিনি। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে নামজারি করেছি। সবকিছু বৈধ থাকার পরও সিড্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আমিনের দুই ছেলে, ডামুড্যা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রাব্বি আমিন আমার কাছে চাঁদা দাবি করেন।’
ফারুক হোসেন বাবুল বলেন, ‘চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমার দোকান দেড় বছর ধরে তালা মেরে রেখেছে। দোকানের তালা খুলতে গিয়ে একাধিকবার বাধা ও হুমকির মুখে পড়েছি। পুলিশে অভিযোগ দিতে গেলে অভিযোগ গ্রহণ করেনি। আমি প্রশাসনের কাছে দাবি জানাই, যাতে আমি আমার দোকান খুলে বৈধভাবে ব্যবসা করতে পারি, সেই ব্যবস্থা করা হোক।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রাব্বি আমিন বলেন, ‘ওই দোকান ঘরের ভিটাটি আমার দাদার বন্ধুর মেছের আলী মৃধা আমাকে দিয়েছিলেন। পরে মেছের আলীর কাছ থেকে ১২ লাখ টাকা দিয়ে ফারুক হোসেন বাবুল দোকানটি কিনেছেন। কিন্তু ওই দোকানের ভেতর আমাদের ২৭ পয়েন্ট জমি রয়েছে, তাই আমরা দোকানটি বন্ধ রেখেছি।’
এ বিষয়ে জানতে চাইলে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাইনউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে