
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আলী আকবর হাওলাদার (৪৫) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঋণের বোঝা বইতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে জানান তাঁর পরিবার।
গতকাল শনিবার রাত ১টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত আলী আকবর উপজেলার দারুল আমান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গুয়াখোলা গ্রামের জব্বার হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকবর হাওলাদার ভ্যান চালিয়ে সংসার চালাতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গত পাঁচ মাস আগে একাধিক এনজিও থেকে ঋণ নিয়ে এবং ধারদেনা করে ছয় লাখ টাকা দিয়ে ছেলে জিহাদকে সৌদি আরব পাঠান। মেয়ে আশামনি ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
প্রতি সপ্তাহে সাত হাজার টাকা ঋণের কিস্তি দিতে হতো আকবরকে। কিস্তির টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলেন তিনি। দিশেহারা পড়ছিলেন। গতকাল সন্ধ্যার পরে স্ত্রী রুনা বেগম মেয়ে আশামনিকে নিয়ে একই এলাকার বোনের বাড়ি যান।
রাত ১১টার দিকে স্ত্রী ও তাঁর মেয়ে আশামনি বাড়ি ফিরে দেখেন আকবর বিষ খেয়ে ঘরের মেঝেতে পড়ে পড়েছেন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেন। রাত ১টার দিকে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃতের স্ত্রী রুনা বেগম বলেন, ‘প্রতি সপ্তাহে সাত হাজার টাকা ঋণের কিস্তি দিতে হয়। তারপরে আত্মীয়স্বজনেরাও তাদের কাছ থেকে ধার নেওয়া টাকার জন্য চাপ দিচ্ছিল। এ নিয়ে আমার স্বামী হতাশায় ভুগছিল। গতকাল সন্ধ্যার পরে আমি মেয়েকে নিয়ে ননদের বাড়ি গেছিলাম। রাত ১১টার দিকে ফিরে এসে দেখি আমার স্বামী ঘাস মারার বিষ খেয়ে ঘরের মেঝেতে পড়ে আছে।’
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, এক ভ্যানচালক বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। শরীয়তপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে