
ফরিদপুরের সদরপুর উপজেলায় ভূমিদস্যু অভিযোগে রুবেল শেখ (৪০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাঁকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার আকোটরচর ইউনিয়নের তালতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ। রুবেল শেখ ওই ইউনিয়নের ছোনপঁচা গ্রামের শেখ মান্নানের ছেলে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে এক অসহায় পরিবারের ভিটেমাটি জোড়পূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে।
জানা যায়, তালতলা গ্রামের সত্তরোর্ধ্ব শেখ আব্দুর রউফ নামে এক দারিদ্র্য কৃষকের বসতবাড়িসহ ১৬ শতাংশ জমি রুবেল শেখের নামে লিখে দেওয়ার জন্য তিনি হুমকি দিতে থাকেন। জমি দখলে নিতে আব্দুর রউফের বাড়িতে রুবেল শেখ জোরপূর্বক ঘরও তোলেন। পরে খবর পেয়ে পুলিশ এসে বাধা দেন। এসব বিষয় নিয়ে একাধিকবার সালিস বসলেও তা অমান্য করে আসছিলেন রুবেল শেখ। এসব বিষয়ে ভুক্তভোগী পরিবারটি সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী শেখ আব্দুর রউফের স্ত্রী রাজিয়া বেগম বলেন, ‘আমার স্বামীর এই জমিটুকুই তার শেষ সম্বল। কিন্তু এই জমি নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে রুবেল। লিখে না দিলে মেরে ফেলারও হুমকি দিচ্ছে।’
তিনি জানান, তাঁর স্বামী অন্যত্র যাওয়ার জন্য জমিজমা বিক্রির সিদ্ধান্ত নেন। একপর্যায়ে রুবেলের সঙ্গে ২৭ লাখ টাকায় বিক্রির কথা হয়। এর মাঝে রুবেল ১৮ লাখ টাকা দিয়ে বাকি টাকা না দিয়েই জমি লিখে দিতে বলেন। পরবর্তী সময়ে ১৬ লাখ টাকা ফেরত নিয়ে যান রুবেল এবং দুই লাখ টাকা রেখে দিয়ে বলেন পরে নেবেন।
রুবেলের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, ‘রুবেলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে ডেভিলহান্ট অভিযানে আটক করা হয় তাকে এবং পরবর্তীকালে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে