
ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে টানা তৃতীয়বারের মতো জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। তিনি তাঁর এই জয় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করেছেন।
আজ রোববার রাত ১০টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
নিক্সন চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী কাজী জাফর উল্যাহ পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৬ ভোট।
নিক্সন চৌধুরী বলেন, ‘জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ২৪ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী করেছেন। এ বিজয় নৌকার বিপক্ষের বিজয় নয়, এ বিজয় জনগণের উন্নয়ন ও মূল্যায়নের বিজয়। আগামীতে জনগণকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় উন্নয়নের ধারাকে অব্যাহত রাখব।’
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা বলেন, প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করেন। এ ছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিল।
ফরিদপুর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, ফরিদপুরের চারটি আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৬৫৪। পুরো নির্বাচনী এলাকায় ৫ স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। তাই তো বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।
তিনি বলেন, ফরিদপুরের চারটি আসনে ৩৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৪ জন জজ দায়িত্বে ছিলেন। এ ছাড়া পুলিশ, আনসার, বিজিবির পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী ও র্যাব টহলে সার্বক্ষণিক কাজ করে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে