কাজী জাফর উল্যাহ ফরিদপুরের সবচেয়ে ব্যর্থ পুরুষ বলে মন্তব্য করেছেন মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। তিনি ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) থেকে তৃতীয়বারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করছেন। ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ। বিভিন্ন সভা-সমাবেশে দুজনেই একে অপরকে নিয়ে বিষোদ্গার করে আসছেন।
আজ রোববার বিকেলে সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় বক্তব্য দেন নিক্সন চৌধুরী।
নির্বাচনী সভায় নিক্সন চৌধুরী বলেন, ‘ফুফু আগেও আপনারে দুইবার নৌকা দিছে; কিন্তু চাচা মাথা ঘামান, বইঠা আমারে দিছে। বইঠা ছাড়া নৌকা অচল। ফুফু কয় যা উনারে নৌকা দিয়েছি তুই বইঠা নিয়ে যা। বইঠা দিয়ে আমি গাঙ পাড়ি দিই। আর আপনি নৌকা নিয়ে গাঙের ভেতরে তাল-বেতাল হয়ে যান। আপনি সবচেয়ে ব্যর্থ পুরুষ, এই ফরিদপুরের মধ্যে দুই দুইবার নৌকা ডুবাইছেন, তৃতীয়বারের মতো ডুবাইতে যাচ্ছেন। বঙ্গবন্ধু যদি জীবিত থাকত আপনাকে ছাত্রলীগের অফিসের পিয়নও বানাইতো না। আজ কোন মুখে ভোট চাইতে আসছেন, লজ্জা শরম নাই?’
নিক্সন চৌধুরী আরও বলেন, ‘এখন বসন্তের কোকিল এসেছে, তাও ইলেকশনের দুই মাস আগে। ঢাকায় যাইয়্যা লেপ মুড়ি দিয়ে শুইয়্যা আছেন। কোনো খবর নাই। মনে অয় উনি এত কাজ করছে যে তিন থানায় ওনার ভোট গিজ গিজ করতাছে। উনি মঞ্চে উঠে কান্দে, নাটকবাজী আরম্ভ করেছে। আসলে দোষ ওনারনা, দোষ পাবনার পাগলা গারদের দারোয়ানের। ওই ব্যাটা ঘুমাইছে, উস্তাদে বাইরাইয়ে আইছে। ভণ্ডামি করে ভোট নিতে চায়। আপনারা গত পাঁচ বছরে যেমন দেখেন নাই, ভোট নিয়ে জিতলে আগামী পাঁচ বছরেও দেখবেন না।’
সভায় ঢেউখালী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মস্তফা মৃধার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট সায়েদিদ গামাল লিপু, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমানসহ অনেকে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২১ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে