
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য নার্গিস আক্তারের বিরুদ্ধে এক প্রবাসীর বসতঘরে হামলা, ভাঙচুর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে ঈদগাঁ আমিন বাজার বরপাড়া গ্রামের মিঝিবাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রবাসী পরিবার এই অভিযোগ করে। পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল মালেক অভিযোগ করেন, সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য নার্গিস আক্তার তাদের প্রতিবেশী। পূর্ববিরোধের জেরে নার্গিস মেম্বার তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিকবার মিথ্যা অভিযোগ ও মামলা দায়ের করেন।
তিনি বলেন, ‘আদালতে নার্গিসের দায়ের করা অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার পর থেকে তিনি (নার্গিস) আরও বেপরোয়া হয়ে ওঠেন। বিগত সরকারের আমলে স্থানীয় সংসদ সদস্য ও নেতাদের ব্যবহার করে তিনি আমাদের নানাভাবে হয়রানি করেছেন। সরকারের পট পরিবর্তনের পরও নার্গিসের প্রভাব কমেনি। কয়েক দফায় তিনি আমাদের ওপর হামলাও চালিয়েছেন।’
আব্দুল মালেক অভিযোগ করে আরও বলেন, সবশেষ গত ২৭ সেপ্টেম্বর নার্গিস তাদের বাড়ির চলাচলের রাস্তা কেটে দেন। এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে গত ৩০ সেপ্টেম্বর গভীর রাতে নার্গিস মেম্বার ও তাঁর ছেলে হেলাল উদ্দিনের (৩৩) নেতৃত্বে একদল ভাড়াটে সন্ত্রাসী তাঁদের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। ভাঙচুরের শব্দে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় আব্দুল মালেক সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান।
ভুক্তভোগী প্রবাসী পরিবার সংবাদ সম্মেলন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ইউপি সদস্য নার্গিস আক্তার ও তার ছেলে হেলাল উদ্দিনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে আমিশাপাড়া ইউনিয়নের নারী ইউপি সদস্য নার্গিস আক্তারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া যায়।
প্রবাসী পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ‘দুর্গাপূজার কারণে পুলিশের ব্যস্ততা রয়েছে। তবে প্রবাসী পরিবারের পক্ষ থেকে আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে