
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন অভিযান চালিয়ে হাবিব টিটু (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়।
আজ সোমবার সকালে এই তথ্য নিশ্চিত করে র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে গতকাল রোববার গভীর রাতে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কাতার মসজিদ এলাকার একটি গ্যারেজ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাবিব টিটু বজরা ইউনিয়নের বারাহিনগর গ্রামের রুহুল আমিনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বজরা ইউনিয়নের বারাহিনগর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানের সময় কাতার মসজিদ এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে এলাকার শীর্ষ সন্ত্রাসী হাবিব টিটুকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ওই গ্যারেজ থেকে একটি দেশীয় তৈরি এলজি জব্দ করা হয়।
কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বলেন, হাবিব টিটু এলাকায় অস্ত্রের মহড়া দেখিয়ে নিরীহ লোকজনকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করতেন। চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন তিনি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৮ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১২ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে