নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বসতঘরের সিঁধ কেটে ঘরে ঢুকে সেতারা বেগম (৭০) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার সোনাপুর ইউনিয়নে কালিকাপুর গ্রামের ওসমান আলী হাজি বাড়িতে এই ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে বৃদ্ধার রক্তাক্ত লাশ দেখতে পান বাড়ির লোকজন।
নিহত সেতারা বেগম ওই বাড়ির মৃত মোফাজ্জল হকের স্ত্রী। তিনি পাঁচ সন্তানের মা।
স্থানীয়রা জানান, সেতারা তাঁর এক ছেলের সঙ্গে সোনাইমুড়ী পৌর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ঈদুল আজহা উপলক্ষে তিনি ছেলের সঙ্গে বাড়িতে বেড়াতে আসেন। কয়েক দিন আগে ছেলেরা চলে গেলেও তিনি বাড়িতে থেকে যান। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ ঘরে একা ঘুমিয়ে ছিলেন তিনি। আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বাড়ির লোকজন কোনো সাড়াশব্দ না পাওয়ায় ঘরের জানালা দিয়ে ভেতরে গিয়ে তাঁর রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
পরে লোকজন দেখতে পান টিনশেড ঘরের সিঁধ কেটে ঘরে ঢুকে সিতারা বেগমকে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোনো একসময় হয়তো চোর ঢুকেছিল। চোরকে চিনে ফেলায় ওই বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, পুলিশের ক্রাইম ইউনিট ও সিআইডির সদস্যরা কাজ শেষ করলে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে