
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী কাজী মফিজুর রহমানের (কাপ-পিরিচ) গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। একই সঙ্গে আসনটির বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবদিন ফারুকের (ধানের শীষ) গাড়িতেও পাল্টা হামলার অভিযোগ উঠেছে। এতে দুজনের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল রোববার রাতে প্রথমে সেনবাগের কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেট কাজী মফিজের গাড়িতে ও পরে সেনবাগ বাজারে ফারুকের গাড়িতে হামলার ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের দাবি, কাবিলপুর ইউনিয়নে কাপ-পিরিচ প্রতীকের গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নামধারী একদল দুর্বৃত্ত তাঁকে হত্যার উদ্দেশ্যে গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর গাড়ির সামনের কাচ ভেঙে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে যান।
অন্যদিকে বিএনপির প্রার্থী জয়নুল আবদিন ফারুকের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থীর লোকজন সেনবাগ বাজারে তাঁর ব্যবহৃত ল্যান্ড ক্রুজার গাড়ি লক্ষ্য করে কয়েক দফা ইটপাটকেল ছোড়ে। এতে তাঁর গাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসব ঘটনার প্রতিবাদে রাতে সেনবাগ বাজারে উভয় পক্ষের লোকজন প্রতিবাদ মিছিল বের করলে তাদের মধ্যে সেনবাগ থানার সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাশার জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে