
নোয়াখালীর সোনাইমুড়ীতে মিনি স্টেডিয়াম নির্মাণকাজে অনিয়মের অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে দুদক নোয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক জাহেদ আলম ও ইন্সপেক্টর মো. ইদ্রিসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দুদক জানায়, গত দেড় বছর আগে সাত কোটি টাকা ব্যয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সোনাইমুড়ী উপজেলা মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু করে মেসার্স সাব্বির এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্টেডিয়ামটির নির্মাণকাজে নিম্নমানের ইট, বালু ব্যবহার, স্ল্যাব ও সিঁড়ির দৈর্ঘ্য-প্রস্থ কমসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের তথ্য পেয়ে অভিযান চালায় দুদক নোয়াখালীর একটি দল।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দুজন ইঞ্জিনিয়ারকে নিয়ে অভিযান পরিচালনা করার পর নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায়। এ ছাড়া পুরো স্টেডিয়ামটির নির্মাণকাজে ব্যবহৃত অন্য সামগ্রীর গুণগত মান নিয়েও অনিয়ম পাওয়া গেছে।
তবে অভিযান পরিচালনার সময় ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালক মোস্তাফিজুর রহমান বা তাঁর কোনো সহকারীকে পাওয়া যায়নি।
দুদকের ইন্সপেক্টর মো. ইদ্রিস বলেন, ‘মিনি স্টেডিয়ামটি নির্মাণকাজে ব্যাপক অনিয়মের সত্যতা পাওয়া গেছে। অনিয়মগুলো আমরা লিপিবদ্ধ করেছি। প্রধান কার্যালয়ে প্রেরণের পর সেখান থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে