প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। দেশের প্রথম সাফারি পার্ক হিসেবে পরিচিত ডুলাহাজারায় আজ শনিবার বেলা পৌনে ২টার দিকে তিনি পৌঁছান।


কক্সবাজারের চকরিয়ায় শনিবার দেশজুড়ে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডুলাহাজারা সাফারি পার্কে তিনি প্রথম গাছ হিসেবে নাগলিঙ্গম রোপণ করবেন। সফরে খাল খনন উদ্বোধন, কবর জিয়ারত, ভিত্তিপ্রস্তর স্থাপন ও জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক কারারক্ষীর বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এ সময় সোনার গয়না, নগদ টাকা ও মোবাইল ফোন করে নিয়ে যায় ডাকাত দল। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের চাঁদের বাপের পাড়ার ফয়জুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। ফয়জুলের বড় ছেলে আব্দুল্লাহ আল মুস্তাহিদ কুমিল্লা...

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।