
কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদারুল হক সিকদারকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল শুক্রবার রাতে কোনাখালীর বাংলাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দিদারুল ওই ইউপির তিনবারের চেয়ারম্যান। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এই তথ্য নিশ্চিত করেন। এ ছাড়া দিদারুল নিজেই তাঁর গ্রেপ্তার হওয়ার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন।
জানা গেছে, ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা তিন মেয়াদে কোনাখালীর চেয়ারম্যান নির্বাচিত হন দিদারুল। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মামলাজনিত কারণে তাঁকে দীর্ঘদিন অনুপস্থিত দেখিয়ে গত বছরের ৫ ফেব্রুয়ারি তাঁর ইউপিতে আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমের জন্য উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেন কক্সবাজার জেলা প্রশাসক।
চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, কোনাখালীর চেয়ারম্যান দিদারকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে থানায় ছয়টি মামলা রয়েছে। আজ শনিবার তাঁকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে