অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ফিশিং ট্রলার থেকে গভীর সাগরে পড়ে রামুর কচ্ছপিয়ার যুবক মো. শাহেদসহ চারজন নিখোঁজ হয়েছেন বলে পরিবার দাবি করেছে। শুক্রবার মালয়েশিয়ায় পৌঁছানো একই ট্রলারের যাত্রীদের বরাতে এই তথ্য জানানো হয়। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে তিনজন রোহিঙ্গা।


কক্সবাজার জেলার রামু উপজেলার পূর্বাঞ্চলীয় চার ইউনিয়ন নিয়ে নতুন ‘বাঁকখালী উপজেলা’ বা ‘পূর্বসীমান্ত উপজেলা’ প্রতিষ্ঠা, রামু-নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া সড়ক চার লেনে উন্নীতকরণ এবং গর্জনিয়া বাজারে একটি আধুনিক হিমাগার স্থাপনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ‘পূর্বসীমান্ত মিডিয়া নেটওয়ার্ক’ নামে এক

কক্সবাজারের রামুতে পারিবারিক কলহের জেরে ছেলের গুলিতে আহত মোহাম্মদ আয়াছ (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শুক্রবার রাত ১১টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের ধেচুয়াপালং তেলখোলা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলে মো. জুবায়ের পলাতক, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে মা ও মেয়ে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন ওই এলাকার একরাম উল্লাহর স্ত্রী ছেনোয়ারা বেগম (২৭) ও তাঁর তিন বছরের কন্যা আসমা বিবি। বন বিভাগ জানায়, বন বিভাগের ধোয়াপালং রেঞ্জের...