
কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি ভবনের নির্মাণকাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণশ্রমিক মারা গেছেন। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার খুটাখালী স্টেশনে এ দুর্ঘটনাটি ঘটে।
মারা যাওয়া দুজন হলেন খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের আবু তাহেরের ছেলে মুহিত উদ্দিন সাগর প্রকাশ লাল মুহিত (৩২) ও একই গ্রামের মোহাম্মদ জোহার উদ্দিনের মোহাম্মদ ওসমান (১৯)।
স্থানীয় লোকজন জানিয়েছেন, খুটাখালী স্টেশনে একটি নির্মাণাধীন ভবনে সকাল থেকে মুহিত-ওসমানসহ তিনজন কাজ করছিলেন। ভবনের পাশে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের লাইন ছিল। নির্মাণকাজ করার সময় বিদ্যুৎ লাইনের তারে মুহিত বিদ্যুতায়িত হন। এর পরপরই ওসমান তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন। স্থানীয় লোকজন দুজন উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মরি হোসেন বলেন, হাসপাতাল থেকে লাশটি তাঁদের স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন। থানার একদল পুলিশ সেখানে গেছে। পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে