
কক্সবাজারের চকরিয়া থানার সামনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজন কিশোর। গতকাল শুক্রবার বিকেলে চকরিয়া থানার সামনে এই ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ সাজ্জাদ (১৮), শোয়াইবুল ইসলাম (২২), ওমর ফারুক (১৮) ও মোহাম্মদ মারুফ (২০)। আটকদ ব্যক্তিদের মধ্যে দুই কিশোরের নাম প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, শুক্রবার বিকেলে একদল কিশোর-যুবক ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পৌর শহরের মগবাজার থেকে চিরিংগা সদরে দিকে যাচ্ছিলেন। অটোরিকশায় বসে তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন। গাড়িটি চকরিয়া থানার সামনে গেলে স্লোগান শুনে কয়েকজন যুবক ‘ধর ধর’ বলে ওঠেন। স্লোগানের ঘটনায় থানা ও আশপাশ এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং কয়েকজন পুলিশ অটোরিকশাটিকে ধাওয়া দিয়ে ছয়জনকে আটক করে। অটোরিকশাটি জব্দ করা হয়।
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে পরিবেশ অশান্ত করতে অটোরিকশা নিয়ে স্লোগান দেওয়ার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে