
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরাসাইকেল আরোহী নুরুল হোসেন (৪৫) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে তাঁর ছেলে শামীম হোসেন (১১)। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার নলবিলা বিট কাম চেক স্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুলের বাড়ি উপজেলার বরইতলী ইউনিয়নে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, নুরুল হোসেন ও তাঁর ছেলে শামীম হোসেন মোটরসাইকেলযোগে চকরিয়া পৌর শহরে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি উপজেলার নলবিলা বিট কাম চেক স্টেশন এলাকায় পৌঁছালে পিকআপের সঙ্গে ধাক্কা খায়। এতে নুরুল হোসেন ও তাঁর ছেলে শামীম হোসেন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নুরুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত শামীমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে নুরুল ইসলাম নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে তাঁর ছেলে শামীম। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে