
কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি। তারা বাংলাদেশকে ভারতের অঙ্গরাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। যাঁরা আগে আওয়ামী লীগ করতেন, তাঁদের ভুল নিশ্চয়ই এখন ভেঙেছে। তাঁরা বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করবেন, এটাই প্রত্যাশা।
আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়ার দুর্গম বমুবিলছড়ি ইউনিয়নে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। স্থানীয় শহীদ আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়; এটি একটি গণহত্যাকারী, ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি। আওয়ামী লীগের কখনোই প্রকৃত রাজনৈতিক চরিত্র ছিল না। তিনি বলেন, যাঁরা এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাঁদের প্রতি অনুরোধ, আপনারা স্বাধীনতাপন্থী শক্তির সঙ্গে থাকুন।
বিএনপির এই নেতা বলেন, ‘শেখ হাসিনা একা পালিয়ে গেলেও তাঁর সব কর্মী দেশ ছেড়ে যেতে পারেননি। সবার তো আর দিল্লি যাওয়ার সুযোগ হয়নি, শেখ হাসিনাও সবাইকে নিয়ে যেতে পারেননি। দেশে যাঁরা রয়ে গেছেন, আমাদের অনেক ভাই-বন্ধু, যাঁরা বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত ছিলেন, তাঁরা রাজনীতি করতেই পারেন। সেটি তাঁদের ব্যক্তিগত স্বাধীনতা।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘একটি দল ধর্মের নামে রাজনীতি করতে চায়। তারা ধর্মের উসিলায় রাজনীতি করছে। ধর্মের বাহানায় কেউ কেউ জান্নাতের বরাদ্দ দিচ্ছে। এতে যেন কেউ বিভ্রান্ত না হয়।’
বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপি আয়োজিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলী ও বমুবিলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মতলব প্রমুখ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে