
ভোলার মনপুরার লোকালয় থেকে খাদ্যের সন্ধানে আসা একটি মায়াবী হরিণ উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করে বন বিভাগ। গতকাল শনিবার বিকেলে উদ্ধার হওয়া হরিণটি উপজেলার পচাকোড়ালিয়া বিটের অধীনে চর পাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
এর আগে হরিণটিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বদিউজ্জামান মাদ্রাসার পুকুরপাড় থেকে উদ্ধার করেন পচাকোড়ালিয়া বিটের কর্মরত বন বিভাগের কর্মীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রচণ্ড বৃষ্টির মধ্যে কয়েকটি কুকুর হরিণটিকে তাড়া করে। হরিণটি দিগ্বিদিক ছোটাছুটি করে বদিউজ্জামান মাদ্রাসার পুকুরপাড়ে বিশ্রাম নেয়। পরে স্থানীয় বাসিন্দারা বন বিভাগকে খবর দিলে পচাকোড়ালিয়া বিটের বন বিভাগের কর্মরত বনকর্মীরা উদ্ধার করে নিয়ে যান। পরে চরপাতালিয়া বনে অবমুক্ত করা হয়।
এ ব্যাপারে মনপুরা উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, উদ্ধার করা হরিণটির বয়স অনেক। হরিণটিকে চরপাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
২১ ঘণ্টা আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
২ দিন আগে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বরিশাল ছাড়া বাকি ৭ বিভাগেই বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে খুলনায়। এদিন ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হলেও পাশের জেলায় টাঙ্গাইলে যার পরিমাণ ছিল ৩৭ মিলিমিটার। এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাটে বৃষ্টি হয়েছে ৪৮ মিলিমিটার।
৩ দিন আগে