
অন্তর্বর্তী সরকার নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, ‘দেশের মানুষ বহু বছর পর ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে উৎসবের মধ্য দিয়ে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। কিন্তু অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করার চেষ্টা করছে।’
নুরুল ইসলাম নয়ন আরও বলেন, ‘গণতন্ত্র, উন্নয়ন, সংস্কার, নির্বাচন, ন্যায়বিচার, কোনোটিই আরেকটির পরিপন্থী নয়। বিএনপি রাজপথের দল। নির্বাচন নিয়ে কেউ ষড়যন্ত্র করলে আমরা নির্বাচন দিতে বাধ্য করব।’
আজ সোমবার দুপুরে ভোলার মনপুরা উপজেলায় সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে এসে জনতা বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেন।
যুবদল সম্পাদক নয়ন আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতা-কর্মীদের শৃঙ্খলাবিরোধী এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে কেবল সাংগঠনিক ব্যবস্থা নয়, প্রয়োজনে তাঁকে আইনের হাতে তুলে দেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন। দেশের বিভিন্ন জায়গায় যারা সংগঠনবিরোধী কর্মকাণ্ড করেছেন, তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।’
পথসভায় মনপুরা উপজেলা বিএনপির সহসভাপতি সিরাজ পালোয়ান সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টিপু, মনপুরা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ডা. কামাল উদ্দিন, সহসভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা, উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আবদুল মন্নান হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্যসচিব হাফেজ রহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্যসচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একরামুল কবির, সদস্যসচিব শহিদুল ইসলাম শাহিন প্রমুখ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে