
ভোলার মনপুরায় আর্থিক দ্বন্দ্বের জেরে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার চরফ্যাশন অতিরিক্ত দায়রা জজ ও চৌকি আদালতের সহকারী জজ মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) হযরত আলী হিরন এ তথ্য জানিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত আবুল কালাম মনপুরার চর ফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, মনপুরার ফকিরহাট বাজারের এজেন্ট ব্যাংকিং ও সার-কীটনাশক ব্যবসায়ী মো. আলাউদ্দীনের সঙ্গে এস এ কালাম নামের একজনের ব্যবসাসংক্রান্ত বিরোধ ছিল। এর জেরে এস এ কালাম কয়েকজনকে নিয়ে আলাউদ্দীনকে হত্যার পরিকল্পনা করেন।
আলাউদ্দীন ২০১৯ সালের ৬ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে ব্যবসায়িক কাজ শেষে বাসায় ফিরছিলেন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা তাঁর বুকে ছুরি দিয়ে আঘাত করেন। পরে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরদিন আলাউদ্দীনের ভাই মো. জাফর বাদী হয়ে সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন। আজ রায়ে প্রাপ্তবয়স্ক চার আসামির মধ্যে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং এস এ কালামসহ তিনজনকে খালাস দেওয়া হয়। অন্য তিন আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার বর্তমানে ভোলা শিশু আদালতে চলমান।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৩ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে