Ajker Patrika

জেট ফুয়েলের দাম এক লাফে বাড়ল ৮২ টাকা

বিশেষ প্রতিনিধি, ঢাকা
জেট ফুয়েলের দাম এক লাফে বাড়ল ৮২ টাকা
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় দেশে জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক জরুরি বৈঠকে জেট ফুয়েলের দাম এক ধাক্কায় প্রায় ৭৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বিইআরসির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ১৯৪ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে লিটারপ্রতি দাম বেড়েছে ৮১ টাকা ৭৭ পয়সা, যা বিমান সংস্থাগুলোর জন্য বড় ধরনের ব্যয় চাপ তৈরি করবে।

অন্যদিকে আন্তর্জাতিক রুটে ব্যবহৃত জেট ফুয়েলের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার ফুয়েলের দাম শূন্য দশমিক ৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ২৬৮৯ ডলার নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য আজ (১৮ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, জেট ফুয়েলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি বিমানভাড়ার ওপর পড়তে পারে। বিশেষ করে অভ্যন্তরীণ ও মধ্যপ্রাচ্যগামী রুটে টিকিটের দাম বাড়ার আশঙ্কা রয়েছে, যা যাত্রীদের জন্য নতুন করে ভোগান্তির কারণ হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুদ্ধ এড়াতে গ্রহণযোগ্য প্রস্তাব দিয়েছিল ইরান, ‘অভিভূত’ হয়েছিল ব্রিটিশরা

তুরস্ক ও সিঙ্গাপুরে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার প্রস্তুতি

অভিনেতা শামস সুমনের জানাজা সম্পন্ন, পরিবার দেশে ফিরলে দাফন

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, উত্তরের ৫ জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন

পটিয়ায় ৩ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত