
বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র অস্থিরতার কারণে চলতি বছর ইতিহাসের সবচেয়ে দ্রুততম গতিতে বাজার থেকে তারল্য বা বিনিয়োগ সংকুচিত হচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ সংক্রান্ত একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে বাজার এখন এক প্রকার ‘জিম্মি’ হয়ে পড়েছে। ফলে তেলের

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নানা পদক্ষেপের পরও বাজারে স্বস্তি মিলছে না। বরং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং খাদ্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রভাবে আবারও বাড়ছে জীবনযাত্রার ব্যয়। মার্চে কিছুটা কমার পর এপ্রিল ও মে—টানা দুই মাস ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যস্ফীতি।

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা ইঙ্গিত দিচ্ছে, দুই পক্ষের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছাতে এখনো বেশ দূরের পথ। তবে বিশেষজ্ঞরা বলছেন, যদি কোনো চুক্তি হয়ও, তবুও ইরানের এই নতুন ‘জ্বালানি অস্ত্র’ কেড়ে নেওয়া হয়তো সম্ভব হবে না।

বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য দফায় দফায় বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরের সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখা।