
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রথম ধাক্কা লাগছে উড়োজাহাজের জ্বালানির ওপর। আজ বুধবার মধ্যরাত থেকে জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১৯৪ টাকায় (৬০ শতাংশ) পৌঁছে যেতে পারে। বর্তমানে এই জ্বালানি বিক্রি হচ্ছে ১১২ টাকা ৪১ পয়সায়।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতির কারণে জেট ফুয়েলের দাম বাড়াতেই হচ্ছে। আপাতত ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। জ্বালানিসচিবের অনুমোদন পাওয়া গেলে মধ্যরাত থেকেই কার্যকর হবে। আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে লিটারপ্রতি ৭ হাজার ৩৮৪ সেন্ট থেকে বেড়ে ১ দশমিক ২৬৮৯ ডলার হচ্ছে।
এদিকে চলতি মাসের শুরুতেও এক দফা জেট ফুয়েলের দাম লিটারে ১৭ টাকা ২৯ পয়সা বেড়ে ১১২ টাকা ৪১ পয়সা হয়েছিল। ২০ দিনের ব্যবধানে লিটারে আরও ৮২ টাকা বৃদ্ধি পাওয়ায় তা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বিমানভাড়ায় বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় দেশে জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক জরুরি বৈঠকে জেট ফুয়েলের দাম এক ধাক্কায় প্রায় ৭৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
১৩ মিনিট আগে
আয়তনের দিক থেকে বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ৮০ শতাংশ এবং মূল্যের দিক থেকে ৭০ শতাংশ সমুদ্রপথে সম্পন্ন হয়। এর মধ্যে বিশ্বের মোট তেল সরবরাহের ২০ শতাংশই একটি পথ দিয়ে পরিবাহিত হয়। আর সেটি হলে ‘হরমুজ প্রণালি’।
১ ঘণ্টা আগে
ঈদের ছুটির আগেই সব পোশাক কারখানায় ফেব্রুয়ারি মাসের বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ)। এ ছাড়া বাধ্যবাধকতা না থাকলেও ৬৪ শতাংশ কারখানা চলতি মার্চেরও আংশিক বেতন দিয়ে দিয়েছে বলেও দাবি তাদের।
৩ ঘণ্টা আগে
ঈদ উপলক্ষে সরকারি ছুটির হিসাব অনুযায়ী ব্যাংকপাড়ায় ছুটি শুরু হয়েছে। তবে বিশেষ প্রয়োজনে আজ ১৮ মার্চ ও আগামীকাল ১৯ মার্চ কিছু এলাকায় খোলা থাকবে কিছু বাণিজ্যিক ব্যাংকের শাখা। এই দুই দিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন চালু থাকবে।
১১ ঘণ্টা আগে