Ajker Patrika

জেট ফুয়েলের দাম বাড়িয়ে স্থগিত করল বিইআরসি

বিশেষ প্রতিনিধি, ঢাকা
জেট ফুয়েলের দাম বাড়িয়ে স্থগিত করল বিইআরসি
ছবি: সংগৃহীত

জেট ফুয়েলের দাম বাড়িয়ে পিছু হটেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ বুধবার কমিশনের জরুরি বৈঠকে জেট ফুয়েলের দাম এক ধাক্কায় প্রায় ৭৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ (১৮ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে। এর ঘণ্টাখানেক পর বিইআরসির আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেট ফুয়েলের মূল্যহারের কার্যকারিতা কমিশন স্থগিত করেছে।

এর আগে প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাবের কথা উল্লেখ করে নতুন দাম নির্ধারণের কথা জানায়। সে অনুযায়ী অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য লিটারপ্রতি জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ১৯৪ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়। এতে লিটারপ্রতি দাম বেড়ে যায় ৮১ টাকা ৭৭ পয়সা।

অন্যদিকে আন্তর্জাতিক রুটে ব্যবহৃত জেট ফুয়েলের দামও বাড়ানো হয়। প্রতি লিটার ফুয়েলের দাম শূন্য দশমিক ৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ২৬৮৯ ডলার নির্ধারণ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, নতুন এই মূল্য আজ বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।

পরে রাতে বিইআরসির সদস্য মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, জেট ফুয়েলের দাম বৃদ্ধি হলেও আজকেই সেটা কার্যকর হচ্ছে না। ২৫ মার্চ কমিশনের আরেকটি সভা হবে। সেখান থেকে ঘোষণা দেওয়া হবে।

এরপর বিইআরসির সহকারী পরিচালক (ট্যারিফ-২) রাজু আহমেদ এক বিজ্ঞপ্তিতে জানান, ১৮ মার্চ সমন্বয়কৃত জেট ফুয়েলের মূল্যহারের কার্যকারিতা কমিশন স্থগিত করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুদ্ধ এড়াতে গ্রহণযোগ্য প্রস্তাব দিয়েছিল ইরান, ‘অভিভূত’ হয়েছিল ব্রিটিশরা

তুরস্ক ও সিঙ্গাপুরে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার প্রস্তুতি

অভিনেতা শামস সুমনের জানাজা সম্পন্ন, পরিবার দেশে ফিরলে দাফন

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, উত্তরের ৫ জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত