
নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরশক্তি, সম্প্রসারণের মাধ্যমে দেশের জ্বালানি আমদানি নির্ভরতা কমানো সম্ভব। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব হ্রাস, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমানো যাবে বলে জানিয়েছে বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতি (বিএসআরইএ)।
আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে বিএসআরইএ-এর বক্তারা জানান, দেশে প্রাকৃতিক গ্যাস উত্তোলন প্রতি বছর প্রায় ২০০ এমএমসিএফ করে কমে যাচ্ছে। এর ফলে দেশ ক্রমাগত আমদানি নির্ভর হয়ে পড়ছে এবং বৈদেশিক মুদ্রার ওপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরশক্তির সম্প্রসারণ অত্যন্ত জরুরি।
বিএসআরইএ সরকারের ৫৫টি নতুন সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য দরপত্র আহ্বানের উদ্যোগকে ইতিবাচক বলে উল্লেখ করেছে। তবে তাঁরা বলেছেন, এসব প্রকল্পে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ কম থাকে। এর কারণ হিসেবে পূর্বে ৩৭টি সৌর প্রকল্প বাতিল হওয়া এবং প্রকল্প বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট নিশ্চয়তার অভাবকে দায়ী করা হয়েছে। বক্তারা জোর দিয়ে বলেন, প্রকল্প বাস্তবায়নে নিশ্চয়তা ও আইনগত সুরক্ষা নিশ্চিত করা গেলে বিদেশি বিনিয়োগকারীরা সৌরশক্তি সম্প্রসারণে আগ্রহী হবে এবং এতে দেশের জ্বালানি নিরাপত্তা আরও জোরদার হবে।
তারা সরকারের কাছে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো: সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগের ক্ষেত্রে কর সুবিধা দেওয়া; সোলারের যন্ত্রাংশের শুল্ক কমানো; সোলার পণ্যের মূল্যায়ন পিআই ভ্যালুর ভিত্তিতে করা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সৌরবিদ্যুৎ কাঠামোগত পরিবর্তন করে গ্রাহকদের সৌরশক্তি ব্যবহারে আগ্রহী করে তোলা প্রয়োজন। তারা মনে করেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং শহরের আবাসিক ভবনগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপন করা হলে জ্বালানি খাতে ইতিবাচক প্রভাব পড়বে।
এক প্রশ্নের জবাবে বিএসআরইএ-এর প্রতিনিধিরা বলেন, এখন সোলার প্যানেলের নিম্নমানের হওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ, এগুলো বিএসটিআই-এর মাধ্যমে যাচাই ও অনুমোদন হয়ে থাকে। তবে নিম্নমানের পণ্য দিয়ে গ্রাহকেরা যাতে প্রতারিত না হন, সে জন্য সরকারকে কঠোর পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে।
গ্রাহকদের আগ্রহ কম এবং বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণের অভাব প্রসঙ্গে তাঁরা জানান, প্যানেলের মানসম্মত আপগ্রেড মডেল বাজারে এলে গ্রাহকদের আগ্রহ বাড়বে। এ ছাড়া, যদি জ্বালানি বিদ্যুৎ এবং সৌরশক্তির খরচ সমান থাকে, তবে গ্রাহকেরা সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত হবেন।
বিদেশি বিনিয়োগকারীদের বিষয়ে তাঁরা বলেন, বিনিয়োগকারীদের দরপত্রে অংশগ্রহণের জন্য আস্থা তৈরি করতে হবে। বিনিয়োগকারীদের নিশ্চয়তার আইনগুলো সরকার কার্যকর করলে বিদেশি বিনিয়োগকারীরা অংশ নেবে এবং প্রকল্প বাস্তবায়নের দিকে অগ্রসর হবে, যা নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতির (বিএসআরইএ) সভাপতি মো. মোস্তফা আল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সরকার, সিনিয়র সহসভাপতি জাহিদুল আলম, সহসভাপতি মো. আবু তাহের, সহসভাপতি ইঞ্জিনিয়ার মো. রুহুল আমিন, ফাইন্যান্স ডিরেক্টর নিতাই পদ সাহা প্রমুখ।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
২৬ মিনিট আগে
তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১২ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৬ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে