বাজারে চিনির দাম সহনীয় ও স্থিতিশীল রাখতে আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আমদানি শুল্ক কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরিশোধিত চিনির আমদানি শুল্ক প্রতি টনে ৪ হাজার ৫০০ থেকে কমিয়ে ৪ হাজার টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। আজ সোমবার বেলা ৩টায় জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
এর আগে, ২০২৪ সালের অক্টোবরে পরিশোধিত চিনির আমদানি শুল্ক প্রতি টনে ৬ হাজার থেকে কমিয়ে ৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সময়, পরিশোধিত ও অপরিশোধিত চিনির ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে আনা হয়।
চিনির পাশাপাশি নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণেও নেওয়া হচ্ছে উদ্যোগ। প্রস্তাবিত বাজেটে এসব পণ্য আমদানির ক্ষেত্রে এলসি (ঋণপত্র) খোলার সময় উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ করার কথা বলা হয়েছে। উৎসে কর হ্রাসের প্রস্তাব যেসব পণ্যে প্রযোজ্য হবে, সেগুলোর মধ্যে রয়েছে ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, ডাল, আদা, হলুদ, শুকনো মরিচ, ভুট্টা, মোটা আটা, ভোজ্যতেল, লবণ, চিনি, বাদাম, খেজুর, কম্পিউটার ও এর যন্ত্রাংশসহ সব ধরনের ফল।

দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
১ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৮ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১২ ঘণ্টা আগে