
রাজশাহীতে একটি হত্যাকাণ্ডের পর সাত আসামি দিনাজপুরে গিয়ে লুকিয়েছিলেন। তারা সীমান্ত পার হয়ে ভারতে পালানোরও পরিকল্পনা করছিলেন। এরই মধ্যে খবর পেয়ে রাজশাহী থেকে র্যাবের একটি দল গিয়ে তাদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার সাতজন হত্যা মামলার এক থেকে সাত নম্বর পর্যন্ত এজাহারভুক্ত আসামি। তাদের রাজশাহী আনা হয়েছে।
গ্রেপ্তার সাতজন হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেলশাদপুর শিয়ালমারা গ্রামের আশরাফুল ইসলাম (৬০), তার ছেলে আকবর আলী (২৮) ও বাবর আলী (১৯) ; নারায়ণপুর গ্রামের মফিজুল ইসলাম (৫০), তার ভাই সাদ্দাম হোসেন (৩৭) এবং মফিজুলের দুই ছেলে মো. হানিফ (২৯) ও রমজান আলী (২০)। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হায়াতপুর পূর্বপাড়া গ্রামের এক বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে গত রোববার (৬ জুলাই) বিকেলে গোদাগাড়ীর আইহাই সাগরা মোড়ে মনিরুল ইসলাম (৪৭) নামের এক ডেকোরেটর ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটে। তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে রাতে তিনি মারা যান। এ ঘটনায় মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা করা হয়। এর ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করল র্যাব।
র্যাব-৫, রাজশাহীর উপপরিচালক মেজর আসিফ আল-রাজেক আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যাকাণ্ডের পরই আসামিরা দিনাজপুরে গিয়ে প্রধান আসামি আশরাফুলের চাচার বাড়িতে লুকিয়ে পড়েন। গতরাতের মধ্যেই কেউ কেউ সীমান্ত পার হয়ে ভারতে চলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। আর কয়েকজন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এর আগেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সবাইকে এক বাড়িতেই পাওয়া গেছে।’

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৩০ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
৩৭ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
১ ঘণ্টা আগে