Ajker Patrika

ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা

আজকের পত্রিকা ডেস্ক­
ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গাল্লেহ দারে এ ঘটনা ঘটে। ছবি: ভিডিও থেকে নেওয়া

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গাল্লেহ দারে ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির একটি বিশাল ভাস্কর্য উপড়ে ফেলেছে উত্তেজিত জনতা। গতকাল শনিবার রাতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা উল্লাস করতে করতে ভাস্কর্যটি মাটিতে নামিয়ে আনছে।

বার্তা সংস্থা রয়টার্স ভিডিওটির অবস্থান গাল্লেহ দার বলে নিশ্চিত করেছে। ভিডিওতে দেখা যাওয়া গোলচত্বর, সড়কের নকশা, ভবন, বৈদ্যুতিক খুঁটি এবং গাছপালার অবস্থান স্যাটেলাইট ও ফাইল ছবির সঙ্গে মিলিয়ে এই সত্যতা যাচাই করা হয়েছে।

তবে ভিডিওটি ঠিক কোন সময় ধারণ করা হয়েছে, তা শতভাগ নিশ্চিত হওয়া না গেলেও গত ২৮ ফেব্রুয়ারির আগে ইন্টারনেটে এর কোনো পুরোনো সংস্করণ খুঁজে পাওয়া যায়নি। ফলে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক হামলার পর দেশজুড়ে চলমান অস্থিরতার মধ্যেই এই ঘটনা ঘটেছে।

ভিডিওতে দেখা যায়, ওই গোলচত্বরে দাউদাউ করে আগুন জ্বলছে এবং ভাস্কর্যটি যখন ধসে পড়ছে, তখন উপস্থিত জনতা উচ্চস্বরে উল্লাস করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজ দপ্তরেই মারা যান খামেনি, কখন মৃত্যু হয়—জানাল ইরান

রাজধানীর চার স্থানে ছড়ানো লাশের টুকরা, খুনি থাকতেন একই ফ্ল্যাটে: পুলিশ

খামেনিকে হত্যা করে ‘বড় ভুল’ করল যুক্তরাষ্ট্র, পরিণতি কী

কলকাতায় টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুলের মৃত্যু, লাশ দেশে আসতে পারে আজ

মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম করা যাবে না, চীনের হুঁশিয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত