
পাবনায় ছেলে রোহানের সামনে বাবা হোসেন আলী ওরফে হোসেন ঠাকুরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এজাহারভুক্ত প্রধান দুই আসামি এখনো গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী আরিফ মিয়া (৪৪) নামে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেলের একটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মাদারীপুর সদর থানায় হত্যা মামলার দুই আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (৮ জুন) রাতে শহরের পুরাতন বিসিক শিল্পনগরী এলাকা থেকে আরিফ ও সবুজ নামে দুজনকে গ্রেপ্তারের পর এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমকে ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের একটি মামলায় আসামি করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলাটিতে তাঁকে ৩ নম্বর আসামি করা হয়।