
দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নে আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে ইউনিয়নের জোয়ার কালীর বাজার সংলগ্ন আত্রাই নদীর বালুমহাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঢাকার মিরপুর-১১ নম্বর এলাকার বাসিন্দা মান্না ইসলাম (৪৫) ও তাঁর ছোট ভাই সাদ্দাম ইসলাম (৩৫)

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের ধাক্কায় একটি অটোরিকশার চার যাত্রী আহত হয়েছেন। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে রংপুর-দশমাইল মহাসড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা।

দিনাজপুরের ঘোড়াঘাটে মুরগির খাদ্যবাহী ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুরের হিলিতে এক বিকাশকর্মীকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ ছিনতাইকারীদের আটকের চেষ্টা চালাচ্ছে।