
ইরানের ভূগর্ভস্থ শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো ধ্বংস করতে সর্বাধুনিক বি-২ স্টিলথ বোমারু বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার রাতে পরিচালিত এই হামলার বিষয়টি আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তার মাধ্যমে নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকম তাদের পোস্টে জানায়, গত রাতে মার্কিন বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো ২ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বোমা নিয়ে ইরানের সুরক্ষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। আমেরিকার সংকল্প নিয়ে কোনো জাতিরই সন্দেহ করা উচিত নয়।
পোস্টের সঙ্গে বি-২ স্টিলথ বোমারু বিমান উড্ডয়ন ও হামলার একটি ভিডিও সংযুক্ত করা হয়েছে।
এর আগে গত বছরের জুনে মিজৌরির হোয়াইটম্যান এয়ার ফোর্স বেস থেকে বি-২ বোমারু বিমান পাঠিয়ে ইরানের মাটির গভীরে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে শনিবার রাতের এই হামলায় অংশ নেওয়া বিমানগুলো কোন ঘাঁটি থেকে উড়ে এসেছিল, তা নিরাপত্তার স্বার্থে প্রকাশ করেনি পেন্টাগন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস। শনিবার এক বিবৃতিতে দলটি এই হামলাকে ‘যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া পরিচালিত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে স্পষ্ট ভাষায় এর বিরোধিতা করেছে।
৩ ঘণ্টা আগে
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের তুলনামূলকভাবে বড় ও গুরুত্বপূর্ণ কয়েকটি নৌযান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে এবং সাগরে ডুবিয়ে দিয়েছে। তিনি আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের নৌবাহিনীর সদরদপ্তরও অনেকাংশে ধ্বংস করে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্স ভিডিওটির অবস্থান গাল্লেহ দার বলে নিশ্চিত করেছে। ভিডিওতে দেখা যাওয়া গোলচত্বর, সড়কের নকশা, ভবন, বৈদ্যুতিক খুঁটি এবং গাছপালার অবস্থান স্যাটেলাইট ও ফাইল ছবির সঙ্গে মিলিয়ে এই সত্যতা যাচাই করা হয়েছে
৫ ঘণ্টা আগে