
দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের কেন্দ্রীয় কালীমন্দির চত্বরে একটি মুখপোড়া হনুমানের দেখা পাওয়া গেছে। খাবারের সন্ধানে আজ বুধবার দুপুরে হনুমানটি কালীমন্দিরের মূল ফটক এলাকায় ঘোরাঘুরি করে।
এ সময় উৎসুক জনতা হনুমানটিকে কলা ও পেয়ারা খেতে দেয়। উপস্থিত নারী-পুরুষ হনুমানটির কাছে যেতে ভয় পাচ্ছিল। সবাই একটু দূরে দাঁড়িয়ে তার খাবার খাওয়ার দৃশ্য উপভোগ করছিল।
সেখানে উপস্থিত ইলাবালা, মহারানী, অঞ্জনা রায় বলেন, কালীবাড়িতে হনুমান দেখে ভালো লাগছে।

এ সময় সেখানে উপস্থিত সঞ্জয়, বিনোদ ও সোলায়মান বলেন, হনুমানটি খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে। হনুমানটি লোকজনের দেওয়া খাবার পেয়ে পেট ভরে খায়। লোকজনের সমাগমে বেড়ে গেলে হনুমানটি কালীমন্দির সংলগ্ন দোকানের ছাদে উঠে যায়।

স্থবির হয়ে পড়া বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেললাইন প্রকল্প গতি পেয়েছে। বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা প্রকল্পটির সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশোধিত ডিপিপিতে বাংলাদেশ রেলওয়ের এই প্রকল্পের খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা।
৪১ মিনিট আগে
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অনুমোদিত জনবলকাঠামোয় উপাধ্যক্ষ পদ নেই। তবে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে ডা. এ এফ এম আতিকুর রহমানকে উপাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পর থেকে তিনি যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করছেন। এমনকি অধ্যক্ষের জন্য বরাদ্দ সরকারি গাড়িও ব্যবহার করেন তিনি।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ঘরবাড়ি, সড়ক, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় পানি ঢুকে পড়েছে। প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিশুদ্ধ পানি, খাবার-সংকটে পড়েছেন বাসিন্দারা। এ ছাড়া সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগে...
১ ঘণ্টা আগে
যশোর শহরের চিত্রামোড়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) গ্রাহকসেবা কক্ষের ভেতরে ১০ জনের জটলা। সবার হাতেই এক টুকরো কাগজ। সেই কাগজে কারও ব্যবসাপ্রতিষ্ঠান, কারও-বা বাসাবাড়ির লক হয়ে পড়া বিদ্যুতিক প্রিপেইড মিটারের নাম্বার। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টা এই দৃশ্য দেখা যায়।
১ ঘণ্টা আগে