
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ঘরবাড়ি, সড়ক, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় পানি ঢুকে পড়েছে। প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিশুদ্ধ পানি, খাবার-সংকটে পড়েছেন বাসিন্দারা। এ ছাড়া সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগে ভোগান্তি সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা, শ্রমিক ও পৌরসভা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ভোরে প্রায় তিন ঘণ্টার টানা ভারী বৃষ্টির পর পৌরসভার ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের হরিণহাটি, বিশ্বাসপাড়া, মুন্সিরটেক, জোড়াপাম্প, হাবিবপুর, রূপনগর, পশ্চিম চান্দরা, ডাইনকিনি, হরতকীতলা, মাইওয়ান মোড়, পল্লীবিদ্যুৎ, দিঘিরপাড়, বটতলা ও আশপাশের এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়।
গতকাল বুধবার সন্ধ্যায় দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর আনসার ভিডিপি একাডেমির ৩ নম্বর গেট থেকে হরিণহাটি পর্যন্ত বিভিন্ন স্থানে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটছে। মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছে।
গত মঙ্গলবার পল্লীবিদ্যুৎ এলাকায় একাধিক শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় প্রায় ১৬টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। গতকাল বুধবারও অধিকাংশ কারখানা বন্ধ ছিল।
পানিবন্দী বাসিন্দাদের অভিযোগ, রান্নাঘর পানিতে তলিয়ে যাওয়ায় রান্না করা সম্ভব হচ্ছে না। গ্যাস সংযোগ বন্ধ থাকায় খাবার-সংকট আরও তীব্র হয়েছে। সাবমারসিবল পাম্প ও টিউবওয়েল পানির নিচে তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা আবদুর রহমান বলেন, বাড়িতে কোমরসমান পানি উঠেছে। আসবাবপত্র নষ্ট হয়ে গেছে।
হাবিবপুর এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, অনেক পোশাকশ্রমিক কোমরপানি মাড়িয়ে কর্মস্থলে যেতে বাধ্য হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভা প্রতিষ্ঠার প্রায় ২৫ বছর পার হলেও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হয়নি। বিশেষ করে হরিণহাটি ও বিশ্বাসপাড়া এলাকার পানি নিষ্কাশনের খালের মুখ দখল এবং আনসার একাডেমিসংলগ্ন একটি কালভার্ট বন্ধ করে স্থাপনা নির্মাণ করায় জলাবদ্ধতা আরও তীব্র আকার ধারণ করেছে।
গতকাল বুধবার দুপুরে কালিয়াকৈর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ফখরুল হোসাইন বলেন, ইতিমধ্যে কয়েকটি স্থানে ড্রেন পরিষ্কারের কাজ চলছে। বিভিন্ন কারখানার কারণে ড্রেনগুলো সংকুচিত হয়ে গেছে, এর একটি চাপ রয়েছে। এ ছাড়া ভরাট হয়ে যাওয়া খাল ও ড্রেন পুনঃখননের উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হবে।

স্থবির হয়ে পড়া বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেললাইন প্রকল্প গতি পেয়েছে। বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা প্রকল্পটির সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশোধিত ডিপিপিতে বাংলাদেশ রেলওয়ের এই প্রকল্পের খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা।
২ ঘণ্টা আগে
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অনুমোদিত জনবলকাঠামোয় উপাধ্যক্ষ পদ নেই। তবে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে ডা. এ এফ এম আতিকুর রহমানকে উপাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পর থেকে তিনি যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করছেন। এমনকি অধ্যক্ষের জন্য বরাদ্দ সরকারি গাড়িও ব্যবহার করেন তিনি।
২ ঘণ্টা আগে
যশোর শহরের চিত্রামোড়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) গ্রাহকসেবা কক্ষের ভেতরে ১০ জনের জটলা। সবার হাতেই এক টুকরো কাগজ। সেই কাগজে কারও ব্যবসাপ্রতিষ্ঠান, কারও-বা বাসাবাড়ির লক হয়ে পড়া বিদ্যুতিক প্রিপেইড মিটারের নাম্বার। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টা এই দৃশ্য দেখা যায়।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে ঘাঘট নদীভাঙন রক্ষা প্রকল্পের কাজের অনিয়মের খবর পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, নদীভাঙন এলাকায় শ্যালো মেশিন বসিয়ে জিওব্যাগ ভরার জন্য যদি বালু উত্তোলন করা হয়, এতে নদীভাঙন রক্ষায় কোনো কাজে আসবে না। বরং ভাঙন আরও বাড়বে। সরেজমিনে উপজেলার দামোদরপুর ইউনিয়নের...
৩ ঘণ্টা আগে