
রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন (২৭) নামে এক যুবককে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে কামরাঙ্গীরচর থানা-পুলিশ। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকুও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, গতকাল সোমবার মধ্যরাতে কামরাঙ্গীরচরের নুরবাগ এলাকা থেকে মো. পরান (২০) ও মো. ইমরান (২০) দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি জানায়, সোমবার রাত পৌনে ৯টার দিকে কামরাঙ্গীরচর থানার পূর্ব ইসলামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন মোহাম্মদ হোসেন। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।
ডিএমপির দাবি, অভিযুক্তরা যাতে পালিয়ে যেতে না পারে, সে জন্য বিভিন্ন স্থানে তাৎক্ষণিক চেকপোস্ট বসানো হয় এবং তল্লাশি অভিযান পরিচালনা করে। একপর্যায়ে সোমবার রাত দেড়টার দিকে কামরাঙ্গীরচরের নুরবাগ এলাকা থেকে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা চাকুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মদনখালীর জাফরপাড়া বাবনপুর এলাকায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন জেবা আমিন খান। পরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শহীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
১৪ মিনিট আগে
যশোরের অভয়নগরে একাধিক মামলার আসামি রিয়াজ হোসেনকে (২৯) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
শুনানির সময় আসামি সোহানুর রহমান সিয়ামকে কারাগারে থেকে আদালতে হাজির করা হয়। আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আদালতের জিজ্ঞাসাবাদে আসামি নিজেকে নির্দোষ দাবি করেন।
২৩ মিনিট আগে
পরিদর্শনকালে মন্ত্রী রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়া রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও পর্যবেক্ষণ করেন। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও বাথরুমের অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষোভ জানান তিনি।
১ ঘণ্টা আগে