স্মরণ

বগুড়া শহরের জলেশ্বরীতলার একটি সড়কের নাম রোমেনা আফাজ সড়ক। কে এই রোমেনা আফাজ? এ যুগের মানুষ তাঁকে খুব একটা না চিনলেও ষাটের দশকের মাঝামাঝি থেকে আশির দশকে যাঁরা বড় হয়েছেন এবং যাঁদের ‘আউট বই’ পড়ার অভ্যাস ছিল, তাঁরা ঠিকই চেনেন তাঁকে।
‘ধ্বংস পাহাড়’ দিয়ে কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজ প্রকাশ শুরু হয় ১৯৬৬ সাল থেকে। ‘দস্যু বনহুর’ সিরিজের প্রথম প্রকাশ তার এক বছর আগে, ১৯৬৫ সালে। এই সিরিজ লিখেছিলেন রোমেনা আফাজ।
১৩৮টি বইয়ের জনপ্রিয় সিরিজ ছিল সেটি। একদিকে মাসুদ রানার দাপট, অন্যদিকে দস্যু বনহুরের রোমাঞ্চকর ডাকাতির কাহিনি সে সময় বাংলা ভাষার পাঠকদের রোমাঞ্চিত করে রেখেছিল। এই বিপুল জনপ্রিয়তার পরেও যেন অন্তরালে চলে গেছেন তিনি। তাঁর জন্ম ও মৃত্যুদিন নীরবে কেটে যায়। দস্যু বনহুরের মতো জনপ্রিয় সিরিজই তিনি লেখেননি; লিখেছিলেন উপন্যাস, ছোটগল্প, কবিতাসহ আড়াই শ বই। দস্যু বনহুর সিরিজ তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়।
এ ছাড়া তিনি লিখেছিলেন ১২ পর্বের ‘দস্যুরানী’ সিরিজ। এই সিরিজের প্রথম বই প্রকাশিত হয় ১৯৫৯ সালে। নাম ‘রক্তে আঁকা ম্যাপ’। এটি তাঁর সাহিত্যিক জীবনেরও প্রথম বই। বগুড়ার ‘সাহিত্য কুঠির’ নামের একটি প্রকাশনা সংস্থা সেই বই প্রকাশ করেছিল।
শুধু কি তাই? রোমেনা আফাজের লেখা উপন্যাস থেকে তৈরি করা হয়েছিল ছয়টি চলচ্চিত্র। সেগুলো হলো ‘কাগজের নৌকা’, ‘মোমের আলো’, ‘মায়ার সংসার’, ‘মধুমিতা’, ‘মাটির মানুষ’ ও ‘দস্যু বনহুর’। বাংলা ভাষার কোনো নারী লেখকের জীবনে সম্ভবত এতটা জনপ্রিয়তা কখনো আসেনি।
পুলিশ অফিসার বাবার পেশাগত অভিজ্ঞতা শুনে ক্রাইম ফিকশন ও থ্রিলার লেখায় আগ্রহী হয়ে উঠেছিলেন রোমেনা খাতুন খুকি।

কাজেম উদ্দিন ও আছিয়া খাতুন দম্পতির তিন সন্তানের মধ্যে বড় সন্তান হিসেবে রোমেনা আফাজ জন্মগ্রহণ করেন ১৯২৬ সালের ২৭ ডিসেম্বর, বগুড়ার শেরপুরে। ব্রিটিশ ভারতে কাজেম উদ্দিন কলকাতার একটি থানায় পুলিশ পরিদর্শক হিসেবে চাকরি করতেন। ৯ বছর বয়সে রোমেনার লেখা ‘বাংলার চাষী’ নামের একটি ছড়া প্রকাশিত হয় কলকাতার ‘মোহাম্মদী’ পত্রিকায়। সেই শুরু। পরিণত বয়সে তিনি লিখে গেছেন অসংখ্য বই। ১১-১২ বছর বয়সে তিনি বাবার সঙ্গে চলে আসেন বগুড়ার শেরপুরে। মাত্র ১৩ বছর বয়সে এখনকার শাজাহানপুর থানার ফুলকোর্ট গ্রামের চিকিৎসক আফাজ উল্লাহর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রোমেনা। বিয়ের পর তাঁর নামের সঙ্গে স্বামীর নাম যোগ করে তিনি পরিচিতি পান রোমেনা আফাজ নামে। ১৯৬০ সালের দিকে স্বামীর সঙ্গে তিনি চলে আসেন বগুড়া শহরের জলেশ্বরীতলায়। সেই বাড়িতে প্রায় ৭৭ বছর বয়সে ২০০৩ সালের ১২ জুন মারা যান তিনি।
বগুড়া শহরের জলেশ্বরীতলায় রোমেনা আফাজের বাড়িতে এখন কেউ বসবাস করেন না। সাত ছেলে আর দুই মেয়ের মধ্যে দুই ছেলে ও এক মেয়ে মারা গেছেন অনেক আগে। যাঁরা বেঁচে আছেন, তাঁদের মধ্যে ছোট ছেলে মন্তেজার রহমান আঞ্জু বগুড়া শহরে বসবাস করেন। অন্য ছেলেমেয়েদের কেউ কানাডা, কেউ আমেরিকায় প্রবাসজীবন কাটাচ্ছেন।
রোমেনা আফাজের নাতনি উম্মে ফাতেমা লিসা জানান, বগুড়া শহরের জলেশ্বরীতলার বাড়িটি ‘রোমেনা আফাজ স্মৃতিঘর’ হিসেবে গড়ে তোলা হয়েছে। সেখানে বই ছাড়াও রোমেনার ব্যক্তিগত স্মৃতিচিহ্ন সংরক্ষিত হয়েছে। তবে বছরখানেক আগে বগুড়া জেলা পরিষদের সহযোগিতায় পাঠাগারটি আলতাফুনেচ্ছা খেলার মাঠসংলগ্ন একটি ক্লাবে স্থানান্তর করা হয়। বগুড়া পৌরসভা রোমেনা আফাজের সম্মানে তাঁর বাড়ির সামনের সড়কটির নামকরণ করে ‘রোমেনা আফাজ সড়ক’ হিসেবে।
২০১০ সালে রোমেনা আফাজ স্বাধীনতা পুরস্কার পান। এর বাইরে জীবদ্দশায় ২৭টি পুরস্কার ও সম্মাননা পেয়েছিলেন তিনি।

সমাজে ঘৃণা-বিদ্বেষের চর্চা বাড়ছে। নারীর ওপর দায় চাপানোর প্রথাগত চর্চার বিস্তার ঘটছে। সমাজে ভয়ের পরিবেশ সৃষ্টি ও ধর্মকে নানাভাবে নারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টাও করা হচ্ছে। একই সঙ্গে নারীর অগ্রগতিকে রোধ করার জন্য কুসংস্কারাছন্ন উগ্র বক্তব্য দেওয়া হচ্ছে। এসব কিছুই লিঙ্গভিত্তিক...
২ দিন আগে
১১ জুন পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের। বৈশ্বিক এই উন্মাদনা ঘিরে চারদিকে যখন তুমুল আলোচনা, তখন একটি সাধারণ কিন্তু গভীর প্রশ্ন সামনে চলে আসে—কেন আমাদের অবচেতনে ‘বিশ্বকাপ’ বলতেই শুধু পুরুষদের টুর্নামেন্ট ভেসে ওঠে? অথচ ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল থেকে শুরু করে প্রায় সব খেলাতেই নারীদেরও নিজস্ব...
৫ দিন আগে
‘এক বেলার খাবার রানতি ঘণ্টার পর ঘণ্টা পাতা কুড়াতি হয়। কোমরব্যথা, ঘাড়ব্যথা—এইগুলা তো আছেই। এরপর ঘণ্টার পর ঘণ্টা কাটাতি হয় পাকঘরে। চুলার ধোঁয়ায় শ্বাসকষ্ট, প্রেশার—আরও কত রোগ!’ বলছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি গ্রামের গৃহবধূ তাসলিমা বেগম। তিনি জানান, প্রতিদিনের রান্নার জন্য জ্বালানি...
৫ দিন আগে
মেক্সিকোতে প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ নিখোঁজ। এ সংখ্যা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দর্শকসংখ্যার চেয়ে বেশি! তবে মেক্সিকো সরকার এই বিষয়ে উদাসীন বলে দাবি করেছে দেশটির নিখোঁজ মানুষদের সন্ধানকারী নারী সংগঠনগুলো। তাই তারা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ...
৫ দিন আগে