
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় একটি বসতবাড়িতে জানালার গ্রিল কেটে ডাকাতির সময় গৃহবধূ ও তাঁর ১৫ বছর বয়সী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।

ফরিদপুরের সদরপুর উপজেলায় ভুবনেশ্বর নদ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, অজ্ঞাতনামা কিশোরীর বয়স ১৪-১৫ বছর। অনেকটাই বিবস্ত্র ও অর্ধগলিত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

ঢাকার কেরানীগঞ্জে সহপাঠী এক ছেলের সঙ্গে বাইরে ঘুরতে বেড়িয়ে বাসায় ফিরতে দেরি হয় এক কিশোরীর। বিষয়টি নিয়ে তার মা বকাঝকা করেন। এমনকি কিছু সময়ের জন্য তাকে ঘরে ঢুকতেও দেননি। বাড়ির সামনে প্রায় আধা ঘণ্টা অবস্থান করার পর অভিমান করে সেখান থেকে চলে যায় নবম শ্রেণির ছাত্রী এই কিশোরী (১৪)।

৯ম শ্রেণির কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল চাচাতো ভাই নাইমের। গতকাল মঙ্গলবার রাতে নাইমের বাসায় কিশোরীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার আগে তাকে ধর্ষণ করে নাইম।