
বগুড়ার সোনাতলা উপজেলায় বাঙ্গালী নদী থেকে তীর্থ সাহা (১৭) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৬ জুন) সকালে উপজেলার আড়িয়াঘাট ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কক্সবাজারের চকরিয়া উপজেলার চার স্কুলছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণকারীরা তাদের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে এবং টাকা না দিলে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। শিক্ষার্থীদের উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।

বগুড়ার শেরপুর উপজেলায় জামগাছ থেকে পড়ে নাজমুল হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে জামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রাজধানীর আজিমপুর সরকারি কলোনির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জাহিন (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। জাহিন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।