
রাজধানীর খিলগাঁওয়ে অপহৃত এক স্কুলছাত্রকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে ঘটনার এক ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে নির্মাণাধীন একটি ভবন থেকে নবম শ্রেণির ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। সে খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের শিক্ষার্থী। তার বাবা খন্দকার শামীম সচিবালয়ের কর্মচারী।
বিষয়টি মঙ্গলবার সন্ধ্যায় নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগ।
পুলিশ জানায়, মঙ্গলবার সচিবালয়ে ছেলের অপহরণের খবর শুনে খন্দকার শামীম কাঁদতে কাঁদতে ঢুকে পড়েন প্রধানমন্ত্রীর দপ্তরে। এ সময় প্রধানমন্ত্রী এই খবর শুনে দ্রুত ব্যবস্থা নিতে ফোন করে পুলিশকে নির্দেশনা দেন। পরে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের নেতৃত্বে উদ্ধার অভিযান চালানো হয়।
এ বিষয়ে মো. মাসুদ আলম বলেন, ছেলেটি বেলা আড়াইটার সময় স্কুল থেকে বের হওয়ার পর চার-পাঁচজন তাকে মালিবাগের চামেলীবাগ এলাকায় সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয়। এরপর তার বাবার মোবাইল ফোন নম্বর নিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
স্কুলছাত্রকে উদ্ধার প্রসঙ্গে রমনার ডিসি জানান, পুলিশ প্রথমে টাকা পাঠানোর আশ্বাস দিয়ে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে এবং কোন নম্বরে টাকা পাঠাতে হবে তা জানতে চায়। দর-কষাকষির একপর্যায়ে মুক্তিপণের পরিমাণ ১০ হাজার টাকায় নেমে আসে। এই সময়েই পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে অভিযানে যায় এবং ভবন থেকে ছেলেটিকে উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২০ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে