
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাকচাপায় আশিক (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডগামী আঞ্চলিক মহাসড়কের ফেডারেশন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আশিক উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকার শহিদুল ইসলামের ছেলে। সে পাটেশ্বরী বরকতীয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ সন্ধ্যার দিকে প্রাইভেট পড়ে সাইকেলে করে বাড়ি ফিরছিল আশিক। ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডগামী আঞ্চলিক মহাসড়কের ফেডারেশন মোড় এলাকায় পৌঁছলে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়। ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১১ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে