রাজধানীর মগবাজারে ছুরিকাঘাতে দুই স্কুলছাত্র আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মগবাজার মোড় আদ দ্বীন হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। পরে তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
আহতরা হলো, বিএম ফাউন্ডেশন মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম (১৪) ও নবম শ্রেণির (১৫) দুই ছাত্র।
হাসপাতালে আহতদের সহপাঠী অষ্টম শ্রেণির এক ছাত্র বলে, সিনিয়র দাবি করে একই স্কুলের দশম শ্রেণির এক ছাত্র তাকে মারধর করে। বিষয়টি জানতে চাইলে তারা ‘বেয়াদবি’ করার অভিযোগ তোলে। তখন সপ্তম শ্রেণির ওই ছাত্রসহ কয়েকজন এগিয়ে এলে তারা চলে যায়।
অষ্টম শ্রেণির ওই ছাত্র আরও বলে, বৃহস্পতিবার বিকেলে মগবাজার মোড়ে দশম শ্রেণির ওই ছাত্রসহ কয়েকজন তাকে আটকায় এবং সপ্তম ও নবম শ্রেণির ওই দুই ছাত্রকে (আহত দুজন) ডাকতে বলে। পরে দুজন ঘটনাস্থলে গেলে সিনিয়র–জুনিয়র ইস্যু নিয়ে তর্ক হয়। একপর্যায়ে দশম শ্রেণির ওই ছাত্র একজনের পেটে ও আরেকজনের পায়ে ছুরি দিয়ে আঘাত করে। পরে তাদের প্রথমে আদ্–দ্বীন হাসপাতালে রেখে পালিয়ে যায়। পরে স্বজনরা এসে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বিকেলে মগবাজার এলাকা থেকে ওই দুই ছাত্রকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে একজনের পেটে ছুরিকাঘাত রয়েছে। তার অবস্থা গুরুতর। তাকে ভর্তি দেওয়া হয়েছে। আরেকজনের বাম পায়ে আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে