
টাঙ্গাইলের গোপালপুরে তৃষ্ণা মেটাতে গিয়ে পানির ট্যাংকিতে পড়ে জুনায়েদ (৮) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাদাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া জুনায়েদ ভাদাই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় সোনামুই প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী ছিল।
মারা যাওয়া শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে স্কুলে যায় জুনায়েদ। ক্লাস চলাকালে পানির তৃষ্ণা পেলে সে কাউকে কিছু না জানিয়ে পাশের একটি মসজিদের টিউবওয়েলে পানি পান করতে যায়। এ সময় অসাবধানতাবশত টিউবওয়েলসংলগ্ন একটি খোলা পানির ট্যাংকিতে পড়ে তলিয়ে যায় সে।
দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং ও তল্লাশি চালানো হয়। পরে বিকেল ৫টার দিকে ওই ট্যাংকির ভেতর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জনসমাগমস্থলের এমন ঝুঁকিপূর্ণ ট্যাংকগুলো দ্রুত ঢেকে রাখার দাবি জানিয়েছেন।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে