
মাদারীপুরে মানব পাচার মামলার আসামি ইউসুফ খান জাহিদকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে আদালাতে তোলা হলে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ এলিয়াম হোসেন আসামি জাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পাঁচ বছর আগে টিকটকের মডেল বানানোর প্রলোভন দেখিয়ে ১৬ বছরের এক কিশোরীকে ফরিদপুরের নিষিদ্ধ পল্লিতে বিক্রির দায়ে আদল কাজী (৬০) নামের এক ব্যক্তিকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ২টার দিকে ফরিদপুর মানব পাচার ও অভিবাসন চোরাচালান দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

দেশের মাটিতে ফিরেও শেষ হয়নি তাঁদের লড়াই। পাচারকারীদের বিরুদ্ধে মামলা করতে ভাটারা থানার দোরগোড়ায় ১৭ দিন ধরে ঘুরছেন এই নিঃস্ব যুবকেরা। এমনকি মামলার দাবিতে তিন দিন ধরে থানার সামনেই অনাহারে নির্ঘুম রাত কাটাচ্ছেন তাঁরা।

কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ মো. ইয়াসিন (২৮) নামের এক মানব পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে টেকনাফ থানার মহেশখালীয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।