মাদারীপুরের কালকিনিতে মানব পাচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সবুজ মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে ঢাকার মিরপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সবুজ মিয়া মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ারহাট এলাকার সেলিম রেজার ছেলে।
কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন বলেন, চাকরির প্রলোভন দেখিয়ে এক মেয়েকে মালয়েশিয়া নিয়ে যান সবুজ মিয়া। পরে সেখানে নিয়ে অনৈতিক কাজ করাতে বাধ্য করা হয়। দীর্ঘদিন সেখানে থেকে অন্যদের সহায়তায় দেশে ফিরে আসেন মেয়েটি। পরে ভুক্তভোগীর বোন বাদী হয়ে সবুজের বিরুদ্ধে গত ২৩ জুন মাদারীপুর আদালতে একটি মানব পাচার মামলা দায়ের করেন। শুনানি শেষে বিচারক অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি সবুজকে গ্রেপ্তার করে।
সবুজের বিরুদ্ধে বিভিন্ন থানায় মানব পাচার, বিস্ফোরক, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, ধর্ষণসহ একাধিক মামলা আছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে