
কক্সবাজারের টেকনাফে মানব পাচার চক্রের ৩ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারের জন্য একত্র করা ২৯ জনকে উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার রাতে মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে এই অভিযান চালানো হয়।
আজ বুধবার ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।
মানব পাচার চেষ্টার অভিযোগে আটক ব্যক্তিরা হলেন মো. সলিম (৩৫), মো. নুরুল আবছার (১৯) ও মনসুর আলম (২২)। তাঁদের মধ্যে সলিম ও আবছার টেকনাফ সদর মহেশখালীয়াপাড়ার বাসিন্দা এবং মনসুর উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়া মানব পাচারকারী চক্রের সদস্য টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়ার বাসিন্দা মো. মাহমুদুল হক (৩১), সৈয়দুল ইসলাম (৩৭), আজিজুল হক (৩০) এবং আরও ৬-৭ জন অজ্ঞাতনামা সদস্য পালিয়ে যান।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গতকাল মঙ্গলবার টেকনাফের রাজাছড়া পাহাড়ের দুর্গম চূড়া থেকে একদল জিম্মিকে উদ্ধার করে বিজিবি। পরে পাচারকারীদের গতিবিধি পর্যবেক্ষণ করে রাতে মেরিন ড্রাইভ সৈকত এলাকায় গভীর সাগরে পাচারের প্রস্তুতিকালে আরও ২৯ জন নিরীহ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় মানব পাচার চক্রের তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়। অভিযান থেকে একটি ইঞ্জিনচালিত সাম্পান, একটি মোটরসাইকেলসহ একটি দেশীয় চাকু জব্দ করা হয়েছে।
আশিকুর রহমান বলেন, উদ্ধার ২৯ জন ভুক্তভোগীকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং আটক ৩ মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৫ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে