
কক্সবাজারের টেকনাফে একই রাতে পৃথক অভিযানে ১৪ জনকে উদ্ধার এবং মানব পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে বিজিবি। আজ রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
আটক মানব পাচারকারীরা হলেন চক্রের মূল সদস্য আবু তাহের (৬৯), তাঁর স্ত্রী দিলদার বেগম (৩৮) ও মোহাম্মদ শফি (৩২)। এ ছাড়া ফাইসেল, সাইফুল, নুরুল মোস্তফা, মো. উল্লাহ, সাইদ, হারুন ও মো. ফিরোজসহ আরও কয়েকজন পাচারকারী পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির কর্মকর্তা আশিকুর রহমান বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করা হয়। প্রথম টেকনাফের নোয়াখালীপাড়ার আবু তাহেরের বাড়িতে অভিযান চালিয়ে আটজনকে উদ্ধার করা হয়। সাগরপথে বিদেশে পাচারের উদ্দেশ্যে তাঁদের ওই বাড়িতে রাখা হয়েছিল। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়। একই রাতে দ্বিতীয় অভিযানে লম্বরী এলাকার মোহাম্মদ শফির বাড়িতে অভিযান চালিয়ে ছয়জনকে উদ্ধার করা হয়। তাঁদেরও সাগরপথে বিদেশে পাচারের ওই বাড়িতে রাখা হয়। এ সময় সেখান থেকে এক মানব পাচারকারীকে আটক করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা ১৪ ভুক্তভোগীকে প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক তিন মানব পাচারকারীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন।
লে. কর্নেল আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মানব পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে