নারী, শিশু, দলিত, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং অসচ্ছল জনগোষ্ঠী সবচেয়ে বেশি মানব পাচারের ঝুঁকিতে রয়েছে বলে দাবি করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আন্তর্জাতিক মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে আজ বুধবার এক বিবৃতিতে এ কথা জানায় সংস্থাটি।
আসকের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তে মানব পাচার একটি ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়। বিশেষত নারী, শিশু, দলিত, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং অসচ্ছল জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। পাচারের শিকার ব্যক্তিরা প্রায়শই শ্রম শোষণ, যৌন নিপীড়ন, গৃহশ্রমে নির্যাতন ও জোরপূর্বক বিয়ের মতো ভয়াবহ বাস্তবতার সম্মুখীন হন। অধিকাংশ ক্ষেত্রেই তাঁরা ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন থেকে বঞ্চিত থাকেন।
বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক মানব পাচার বিরোধী দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘সংগঠিত অপরাধ মানব পাচার, বন্ধ হোক শোষণের অনাচার’ আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানব পাচার একটি সংঘবদ্ধ ও পরিকল্পিত অপরাধ, যা মানব মর্যাদা ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
আসক মনে করে, মানব পাচার প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত করা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, এটি একটি মানবিক ও নৈতিক বাধ্যবাধকতা। পাচার প্রতিরোধে আইনি কাঠামো কার্যকর করা, ভুক্তভোগীদের মর্যাদার সঙ্গে সহায়তা প্রদান এবং সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন একান্ত জরুরি।
বিবৃতিতে বলা হয়, মানব পাচার কোনো ব্যক্তিগত অপরাধ নয়, এটি একটি মানবাধিকার সংকট। প্রতিটি মানুষের নিরাপদ, শোষণমুক্ত ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করাই হওয়া উচিত সমাজ ও রাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৪ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৪ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৫ ঘণ্টা আগে