
কক্সবাজারের টেকনাফ থেকে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে নারী, শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ। উদ্ধার ব্যক্তিরা রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দা। আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানিয়েছেন।
সিয়াম-উল-হক জানান, গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া ঘাটসংলগ্ন সৈকত এলাকায় অভিযান চালিয়ে ২৮ জনকে উদ্ধার করা হয়। মানব পাচারকারী চক্রের সদস্যরা তাঁদের জড়ো করেছিলেন।
উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে কোস্ট গার্ড কর্মকর্তা সিয়াম-উল-হক জানান, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গাদের সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর চেষ্টা করছিল। অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। চক্রটির বিরুদ্ধে অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের ভাইভা পরীক্ষা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে টেন্ডারে অংশ নেওয়া এক ঠিকাদারের নিযুক্ত কর্মী ও বহিরাগত ব্যক্তিদের হুমকির মুখে পরীক্ষা না দিয়ে ফিরে গেছেন অনেকে।
৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেকে নিরপেক্ষ দাবি করা ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৩৩ মিনিট আগে
শিশুটির বাড়ি কুমিরাতে। আর যে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে তার বাড়ি অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। সেখান থেকে শিশুটির একা এত দূর আসা সম্ভব নয়...
১ ঘণ্টা আগে
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে যশোরে চালডাল ডটকমের কর্মীরা বিক্ষোভ করেছেন। আজ সোমবার যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের ভেতরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ বিক্ষোভ করেন তাঁরা। এ সময় পার্কের বাইরে থেকে কর্মীরা ভেতরে প্রবেশ করতে চাইলে কর্তৃপক্ষ প্রধান ফটক বন্ধ করে দিলে ভাঙচুরের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে