
দেশের শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের জনপ্রিয় মঞ্চ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি মালিকানাধীন বিটিভি ও বাংলাদেশ বেতারের স্বায়ত্তশাসন নিশ্চিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের পথরেখা তৈরিতে কাজ করবে।

বাংলাদেশ টেলিভিশনের দর্শকদের জন্য তৈরি হচ্ছে নতুন অনুষ্ঠান ‘চেনামুখ’। অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় থাকছেন আসাদ কাজল। প্রথিতযশা খ্যাতিমান ব্যক্তিদের নিয়ে আলাপচারিতা আর স্মৃতিচারণামূলক অনুষ্ঠান চেনামুখ। অনুষ্ঠানের প্রতিটি পর্ব সাজানো হবে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে। অতিথি থাকবেন...

রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের ৬০ বছর পূর্তি আজ। এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে চ্যানেলটি। ২৪ ডিসেম্বর দিবাগত রাত ১২টায় কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। আজ দিনব্যাপী বিটিভির পর্দায় থাকছে নানা পরিবেশনা।