
রাজধানীর রামপুরায় দুপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের দেওয়া আগুনে বাংলাদেশ টেলিভিশন ভবন (বিটিভি) এখনো জ্বলছে। বিটিভির ভেরিফাইড ফেসবুক পোস্টে এই বিষয়ে সাহায্য চেয়ে পোস্ট করা হয়েছে। সাড়ে ৩ ঘণ্টা পেরিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায়ও সেখানে আগুন জ্বলছিল। বিটিভির মূল ভবনেও আগুন জ্বলছে। বাইর থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া উড়তেও দেখা গেছে। তবে ফায়ার সার্ভিসের কোনো উপস্থিতি দেখা যায়নি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে দেওয়া এক পোস্টে বিটিভি বলছে, ভয়াবহ আগুন। দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করছি। ভেতরে আটকা পড়েছেন অনেকে।
এর আগে বিকেল ৫টায় দেওয়া এক পোস্টে বিটিভি বলছে, বিটিভির গেট ভেঙে শত শত আন্দোলনকারী প্রবেশ করে। রিসিপশন ভবনে আগুন দিয়েছে। কয়েক ডজন গাড়িতে আগুন।
এর আগে বেলা সাড়ে ৩টার পর বিটিভির প্রবেশদ্বার ভেঙে ভেতরে প্রবেশ করে। আন্দোলনকারীরা বিটিভি সেন্টারে প্রবেশের পর ভাঙচুর করেন ও আগুন জ্বালিয়ে দেন এবং স্লোগান দিতে থাকেন। প্রায় তিন শতাধিক আন্দোলনকারী এতে অংশ নেন।
প্রত্যক্ষদর্শীর একজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ উত্তেজিত কিছু শিক্ষার্থী রামপুরা পুলিশ বক্সে আগুন লাগিয়ে দেয়। এরপর বিটিভির গেটে আগুন দেয় এবং ভেতরে ঢুকে ভাঙচুর চালায় তারা। পরে তারা বিভিন্ন দিকে পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিটিভির এক সাংবাদিক আজকের পত্রিকাকে বলেন, ‘বিটিভির সম্প্রচার বন্ধ রয়েছে। সম্প্রচারকক্ষে আগুন ধরে গেছে।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৩ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে