বহুল দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার মৌলভীবাজারের কমলগঞ্জে আয়োজিত হচ্ছে। হানিফ সংকেতর উপস্থাপনায় উপজেলার কুরমা চা-বাগানের লেক পাড়ে ধারণ করা হবে এ অনুষ্ঠান।
এবারের ইত্যাদি অনুষ্ঠান হচ্ছে মৌলভীবাজার জেলা নিয়ে। আগামী ২৯ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে জনপ্রিয় অনুষ্ঠানটির মৌলভীবাজার পর্ব। ইত্যাদি অনুষ্ঠানের এই পর্বে জেলার ইতিহাস, ঐতিহ্যসহ তুলে ধরা হবে চা-বাগান আর প্রাকৃতিক লীলাভূমি বিধৌত মৌলভীবাজার জেলার নানা বিষয়। দেখানো হবে সারা দেশে প্রশংসা কুড়ানো মৌলভীবাজার পৌরসভার পলিথিন হাট।
অনুষ্ঠানের জন্য ইত্যাদি কর্তৃপক্ষকে সহযোগিতা করছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। ইত্যাদি অনুষ্ঠানের মৌলভীবাজার পর্বেও অন্যান্য পর্বের মতো থাকবে সব আয়োজন।
জানা গেছে, আগামীকাল শুক্রবার কুরমা চা-বাগানের লেক পাড়ের উন্মুক্ত মাঠে সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ইত্যাদির অনুষ্ঠান ধারণ কাজ। যা চলবে মধ্য রাত পর্যন্ত। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, ইত্যাদি কমলগঞ্জে হচ্ছে সেটা এখানকার মানুষের জন্য আনন্দের বিষয়। এই অনুষ্ঠানে সারা জেলার ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা হবে। উপজেলা প্রশাসন ও ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড তাদের সহযোগিতা করছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৭ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে